ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জ্বালানি তেলের অবৈধ মজুত ধরিয়ে দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদার ও পাচারকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। জ্বালানি তেলের অবৈধ মজুত বা পাচার সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে রেখে ভেতরে বিপুল পরিমাণ তেল মজুত রাখার অভিযোগ উঠেছে। এমনকি আবাসিক এলাকায় বাসাবাড়িতেও অবৈধভাবে তেল মজুতের প্রমাণ পাওয়া গেছে। এই অরাজকতা বন্ধে প্রতিটি পেট্রোল পাম্প তদারকির জন্য ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এসব কর্মকর্তাদের সুনির্দিষ্ট কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। গত রোববার মোংলা অয়েল ইনস্টলেশন কেন্দ্রে যৌথবাহিনীর অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার তেল জব্দ করা হয়। একই দিন পিরোজপুরের নাজিরপুরে ৪০০ লিটার পেট্রোল জব্দসহ ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এর আগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনে ‘তেল নেই’ ব্যানার থাকা সত্ত্বেও অভিযানে ৯ হাজার লিটার তেলের মজুত পাওয়া যায়।
সরকার আশা করছে, এই পুরস্কার ঘোষণার ফলে সাধারণ মানুষ তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করবে, যা তেলের বাজার স্বাভাবিক রাখতে এবং পাচার রোধে কার্যকর ভূমিকা রাখবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)