ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ক্রীড়া কার্ড কার্যক্রমের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় শুরু হলো। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারিভাবে নিয়মিত বেতনের আওতায় আনল সরকার।
সোমবার (৩০ মার্চ) সকালে নিজ কার্যালয়ে অত্যন্ত গুরুত্বপুর্ণ এই ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দেশের ১২৯ জন কৃতি ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ প্রদান করা হচ্ছে। এই কার্ডধারী প্রত্যেক ক্রীড়াবিদকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ১ লাখ টাকা করে বেতন প্রদান করা হবে। বেতনের পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ সম্মাননাও পাবেন তারা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে এই সুবিধা বজায় রাখতে ক্রীড়াবিদদের মাঠের পারফরম্যান্সের ওপর কঠোর নজরদারি রাখা হবে। নিয়ম অনুযায়ী, প্রতি চার মাস অন্তর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। যারা নিজেদের খেলার মান বজায় রাখতে পারবেন, তারাই কেবল এই আর্থিক সুবিধা ও কার্ডের মর্যাদা অব্যাহত রাখতে পারবেন। অন্যদিকে, পারফরম্যান্সে নিয়মিত ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়ার নিয়ম রাখা হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে ক্রীড়াবিদদের আর্থিক অনিশ্চয়তা দূর হবে এবং তারা খেলাধুলায় আরও মনোযোগী হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)