ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা ৩১ মার্চ
নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ ও সংশ্লিষ্ট সংবিধান সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা শেষে এ বিষয়ে নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ মার্চ এ বিষয়ে সংসদে দুই ঘণ্টার আলোচনার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ সময় নির্ধারণ করেন।
এর আগে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান। তার এ প্রস্তাবকে কেন্দ্র করে সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক হয়।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে তাৎক্ষণিক আলোচনা না করে পরে সংবিধান বিশেষজ্ঞ ও দেশের বিশিষ্টজনদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দেন। তবে ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অটল থেকে ৩১ মার্চ বিকেল ৩টা থেকে দুই ঘণ্টাব্যাপী আলোচনার ঘোষণা দেন। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী আবার কথা বলতে চাইলে তার মাইক বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, সিদ্ধান্ত ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং তা বহাল থাকবে। তিনি মন্ত্রীকে বসে যাওয়ার অনুরোধ জানান এবং জানান যে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।
এর আগে আদেশ নম্বর ১-এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী ডা. শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি তুলে ধরেন এবং বিষয়টি আলোচনার জন্য অনুমোদনের আহ্বান জানান। তিনি বলেন, তার দেওয়া নোটিশে বিস্তারিত প্রস্তাবনা উল্লেখ রয়েছে এবং তা বিবেচনায় নেওয়া উচিত।
তবে এ বিষয়ে সংসদীয় কার্যপ্রণালী বিধির প্রসঙ্গ তুলে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তর ও সংশ্লিষ্ট বিধি সম্পন্ন হওয়ার পরই এ ধরনের বিষয় উত্থাপন করা উচিত। তিনি বিরোধী দলীয় নেতাকে বিধি মেনে চলার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?