ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে সরাসরি ভূমিকা রাখেন: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষকদের জাতির ভবিষ্যৎ গঠনের প্রধান কারিগর হিসেবে অভিহিত করেন।
রোববার (২৯ মার্চ) অনুষ্ঠিত “Induction Training for Non-Cadre Teachers of Newly Nationalized Government Colleges” শীর্ষক এই কর্মসূচিতে তিনি বলেন, শিক্ষকেরা জাতির ‘প্র্যাকটিক্যাল ডক্টর’, যারা শিক্ষার্থীদের গড়ে তুলে দেশের ভবিষ্যৎ নির্মাণে সরাসরি ভূমিকা রাখেন। শিক্ষা যদি জাতির ভিত্তি হয়, তবে সেই ভিত্তিকে দৃঢ় ও সুসংহত রাখার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাদের পেশাগত ও নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, আগামীর বাংলাদেশ গঠনের লক্ষ্য কোনো একক ব্যক্তি বা সরকারের নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করে গড়ে তুলতে হবে, যাতে তারা সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।
শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে দীর্ঘসূত্রিতা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করলেও শিক্ষা বোর্ডগুলো পরবর্তী বছর পরীক্ষাগুলো আয়োজন করে, ফলে শিক্ষার্থীদের সময় অপচয় হয়। এ বিষয়ে কার্যকর সংস্কার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে তিনি নির্দেশনা দেন, প্রশিক্ষণ শেষে সবাই যেন লিখিত সুপারিশ প্রদান করেন, যাতে ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রম আরও উন্নত ও কার্যকর করা যায়। শিক্ষকদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতেই একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষা খাতকে তিনি ‘ইবাদতখানা’র সঙ্গে তুলনা করে বলেন, এই খাতে সম্পাদিত প্রতিটি ভালো কাজ সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত, যা দীর্ঘমেয়াদে শিক্ষককে উপকৃত করে। তাই এ দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নবজাতীয়করণকৃত কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)