ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
হাইওয়েতে যত্রতত্র টিকিট কাউন্টার বন্ধের ঘোষণা সড়কমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সড়কপথে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ের পাশে গড়ে ওঠা অনিয়ন্ত্রিত বাসের টিকিট কাউন্টার সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়া অন্য কোথাও টিকিট বিক্রির সুযোগ থাকবে না।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হাইওয়েতে অবৈধ কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হবে।
মন্ত্রী জানান, হাইওয়েতে কোনোভাবেই অস্থায়ী বাজার বসতে দেওয়া হবে না। এছাড়া ঈদকে সামনে রেখে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের আগের সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতা থাকলেও এবার তা আরও কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, গতবার ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত থাকলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। ফলে বিশেষ করে যমুনা সেতু এলাকায় কিছুটা যানজট তৈরি হয়েছিল। তবে অন্যান্য মহাসড়কে যান চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল।
সফিপুর, গাজীপুর ও চন্দ্রা এলাকায় চাপ বেশি পড়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব এলাকায় যানজট কমাতে পুলিশ, বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করবে। এ বিষয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, নির্ধারিত বাসস্ট্যান্ডগুলোতে ভাড়া নিয়ন্ত্রণে মালিক সমিতির ভূমিকা সন্তোষজনক ছিল। তবে হাইওয়ের পাশে থাকা অস্থায়ী কাউন্টারগুলোতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, যেখানে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।
ভবিষ্যতে এসব অনিয়ম বন্ধে হাইওয়ের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না বলে জানিয়ে মন্ত্রী বলেন, সব কাউন্টার নির্দিষ্ট বাসস্ট্যান্ড বা গন্তব্যস্থলে স্থানান্তর করতে হবে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।
ফেরিতে যানবাহন ওঠানোর ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, গাড়ি ফেরিতে ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে নিশ্চিত করতে হবে। এ জন্য ব্যারিয়ার স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যদিও কিছু কারিগরি চ্যালেঞ্জ রয়েছে।
এছাড়া গণপরিবহনে জিপিএস প্রযুক্তি চালুর সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী। তার মতে, এতে যানবাহনের গতি ও অবস্থান নিয়ন্ত্রণ সহজ হবে এবং ট্রাফিক আইন ভঙ্গ বা মাঝপথে যাত্রী ওঠানোসহ নানা অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- এইচএসসি কেন্দ্রের ২০০ গজে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
- শেষ ১৬ তে ব্রাজিলের প্রতিপক্ষ কে, জানুন বিস্তারিত