ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী Square Group এর অঙ্গপ্রতিষ্ঠান Square Food and Beverage Limited নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ‘সেলস অফিসার’ পদে এই নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে, যেখানে আগ্রহীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৯ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
এই পদটি পূর্ণকালীন এবং পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।
আবেদন করতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই যোগ্য। তবে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে, কারণ কর্মস্থল নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি, ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট এফএমসিজি খাতে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতাও প্রয়োজন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি থেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)