ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নবম পে স্কেল দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার ও নবম পে স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। এ উদ্দেশ্যে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলকে সাক্ষাতের সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে সংগঠনটি।
রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
সংগঠনটির দাবি, রাষ্ট্র পরিচালনা ও জনসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সরকারি কর্মচারীরা নানা সমস্যার মুখে পড়ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার বাড়তি ব্যয়, পদোন্নতিতে স্থবিরতা এবং ব্লক পোস্ট সমস্যার কারণে তাদের পেশাগত জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
চিঠিতে আরও বলা হয়, গত এক দশকের বেশি সময় ধরে দুটি পে স্কেল কার্যকরের কথা থাকলেও বাস্তবে কোনো নতুন পে স্কেল চালু হয়নি। এতে করে বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা চরম আর্থিক চাপে দিন কাটাচ্ছেন।
এ অবস্থায় সরকারি কর্মচারীদের বাস্তব পরিস্থিতি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাক্ষাতের আবেদন জানানো হয়েছে। সংগঠনটি মনে করে, এসব সমস্যা সমাধান হলে প্রশাসনের কর্মদক্ষতা ও মনোবল বাড়বে।
এদিকে পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি ১০ দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে দ্রুত নবম পে স্কেল চালু, সার্ভিস বেনিফিটসহ টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং ব্লক পোস্ট সমস্যার সমাধান করে পদোন্নতির সুযোগ বৃদ্ধি।
এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা জোরদার, দক্ষতা উন্নয়ন, মানসিক কল্যাণ নিশ্চিতকরণ, স্বচ্ছতা বজায় রেখে পোস্টিং ও পদোন্নতিতে জটিলতা দূর করা এবং কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়েছে।
সংগঠনটি আরও বলেছে, নাগরিক ও সরকারি কর্মচারীদের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করা, প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো এবং স্বচ্ছ স্থানান্তর নীতি প্রণয়ন করাও জরুরি। এসব দাবি বাস্তবায়ন হলে সরকারি প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত