ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
একযোগে ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে বড় ধরনের রদবদল এনে দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রবিবার (২৯ মার্চ) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যেসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো—রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
একই সঙ্গে পৃথক আদেশে এসব জেলার বর্তমান জেলা প্রশাসকদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে পরবর্তী পদায়নের জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন—চুয়াডাঙ্গার কামাল হোসেন, মাদারীপুরের জাহাঙ্গীর আলম, মেহেরপুরের সৈয়দ এনামুল কবির, লালমনিরহাটের এইচ এম রকিব হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার শারমিন আক্তার জাহান, হবিগঞ্জের আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, চাঁদপুরের নাজমুল ইসলাম সরকার, বান্দরবানের শামীম আরা রিনি, খুলনার এ এস এম জামশেদ খন্দকার, নরসিংদীর আনোয়ার হোসাইন এবং রাজশাহীর জাকিয়া আখতার।
নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন—রাজশাহীতে কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় মিজ লুৎফুন্নাহার, খুলনায় হুরে জান্নাত, মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ আবু সাঈদ, চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জে জি এম সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে মোহাম্মদ রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে মোহাম্মদ সানিউল ফেরদৌস।
সরকারি এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত