ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঝটিকা সফরে সচিবালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কার্যক্রম সরেজমিনে দেখতে আকস্মিক সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকালে তিনি সচিবালয়ে এসে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আজ সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের কার্যালয়ে পৌঁছান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
কার্যালয়ে সংক্ষিপ্ত সময় কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি সচিবালয়ের ভেতরে বিভিন্ন ভবন পরিদর্শন শুরু করেন। প্রথমে তিনি সচিবালয়ের অপর প্রান্তে অবস্থিত ৬ নম্বর ভবনে যান, যেখানে প্রায় ১০টি মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ঘুরে দেখেন।
এরপর প্রধানমন্ত্রী পাশের ৫ নম্বর ভবনে গিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। সবশেষে তিনি ৩ নম্বর ভবনে অবস্থিত বাণিজ্য মন্ত্রণালয়ে যান এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
প্রায় এক ঘণ্টার এই পরিদর্শনে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় দাপ্তরিক কাজের গতি বাড়ানো এবং জনসেবা আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক সফরে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানা গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত