ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ বন্ধের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশে মানহীন ও অনিয়মে পরিচালিত বেসরকারি মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত। তিনি এসব প্রতিষ্ঠানকে ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ আখ্যা দিয়ে প্রয়োজন হলে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (২৮ মার্চ) ছুটির দিনেও সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট ফাইল পর্যালোচনা করেন প্রতিমন্ত্রী। পরে এক ভিডিওবার্তায় তিনি বলেন, বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের নথিপত্র ঘেঁটে দেখা গেছে অনেক প্রতিষ্ঠানই ন্যূনতম মানদণ্ড পূরণ করছে না।
তিনি জানান, দেশে বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজ ভালোভাবে চিকিৎসক তৈরি করলেও কিছু প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই নিয়ম-নীতির তোয়াক্কা না করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব প্রতিষ্ঠান কার্যত শিক্ষা নয়, ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক কলেজের নিজস্ব জমির বৈধ কাগজপত্র নেই, স্থায়ী আমানতও নেই। এমনকি কোথাও কোথাও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর অনুমোদন ছাড়াই কার্যক্রম চলছে। অনেক প্রতিষ্ঠানে হাসপাতাল বা পর্যাপ্ত রোগীও নেই, যা চিকিৎসা শিক্ষার জন্য অপরিহার্য।
এ অবস্থায় শিক্ষার্থীরা প্রতারিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অভিভাবকরা কষ্টার্জিত অর্থ ব্যয় করেও সন্তানের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারছেন না। এতে ভবিষ্যতে অদক্ষ চিকিৎসক তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যা জনগণের জন্য বিপজ্জনক হতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি মেডিকেল কলেজকে নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় হাসপাতাল, দক্ষ জনবল এবং রোগীর উপস্থিতি নিশ্চিত না থাকলে কোনো প্রতিষ্ঠান চালু রাখা যাবে না।
প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, যেভাবে ভুয়া ডাক্তার, নার্স ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি অনিয়মে পরিচালিত এসব মেডিকেল কলেজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজনে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
শেষে দেশবাসীর প্রতি সমর্থন কামনা করে তিনি বলেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে জনগণের সহযোগিতা প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে