ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আগামী এপ্রিল পর্যন্ত চাহিদা পূরণে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেয়নি। জনগণের দুর্ভোগ কমাতে প্রতিদিন প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ বজায় রাখা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে অনেকের মধ্যে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ দেখা দিলেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বিশ্বে প্রায় ৮০টি দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশে এখনো দাম অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশের জ্বালানির চাহিদা হঠাৎ বেড়ে গেছে। আগে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকলেও ঈদের আগে তা বেড়ে প্রতিদিন প্রায় ২৪ থেকে ২৫ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। একইভাবে পেট্রোল ও অকটেনের চাহিদাও বেড়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় সরকার ৯০ দিনের জ্বালানি মজুদ নিশ্চিত করার কাজ শুরু করেছে। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কর্মসূচি চালু করা হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে, ধর্মগুরুদের সম্মানী চালু করা হয়েছে এবং পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে যশোর সদর ও পৌরসভার ৩৪ জন অসহায় ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কর্মসূচির আওতায় যশোর জেলার মোট ১৫৩ জন অস্বচ্ছল ব্যক্তির মধ্যে ৪ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হবে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক হারুন অর রশিদ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত