ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ কোনো প্রভুত্ব মানে না: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো প্রভুত্ব মানে না, বরং সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই বিশ্বাসী।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর শাসনামলের সমালোচনা করে বলেন, সেই সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর ‘হেলমেট বাহিনী’ দিয়ে দমন-পীড়ন চালানো হতো। বর্তমান পরিস্থিতিতে সেই শক্তিগুলোই ভিন্ন রূপে সক্রিয় হয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, একটি দেশ অর্জনের চেয়ে সেটিকে রক্ষা করা অনেক বেশি কঠিন। বর্তমান সরকার সেই চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, বিএনপি কোনো ব্যক্তিনির্ভর দল নয়; এটি তৃণমূল কর্মীদের ওপর দাঁড়িয়ে থাকা একটি সংগঠন।
দলীয় কর্মকাণ্ড প্রসঙ্গে মিনু বলেন, বিএনপি চাইলে খাস জমি দখল করে দলীয় অফিস স্থাপন করতে পারত। তবে নীতিগত কারণে এমন কাজ করবে না তারা। বরং বৈধভাবে জমি কিনে দলীয় কার্যালয় গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)