ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
চাকরি হারালেন ৪৩তম ব্যাচের চার এএসপি
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি থেকে হঠাৎ চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়।
রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই কর্মকর্তা চারজনকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হলো।
অপসারিত কর্মকর্তা চারজন হলেন সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ। তারা সবাই শিক্ষানবিশ পর্যায়ে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে সরকারি সূত্রে জানা গেছে, এই ধরনের পদক্ষেপ সাধারণত নিয়োগ নীতিমালা লঙ্ঘন বা শৃঙ্খলা ভঙ্গের কারণে নেওয়া হয়।
এতে করে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই কর্মকর্তাদের ক্যারিয়ারতেও বড় ধাক্কা পরেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার