ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়িয়ে ইতিবাচক লেনদেন শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ (২৫ মার্চ ২০২৬) দ্বিতীয় কর্মদিবসে ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে, যা আগামী দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার সংশ্লিষ্টদের মতে, আজকের লেনদেনের ধরন ইতিবাচক ছিল। এখনো পুরোপুরি ঈদের ছুটি শেষ হয়নি, অনেক প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য ফিরেনি। এর মধ্যেই সূচক ও লেনদেনে উর্ধ্বগতি বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা ও প্রত্যাশা তৈরি করেছে। আগামী সপ্তাহের শুরুতেই বাজারে আরও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে ধারণা করছেন তারা।
আজকের লেনদেনের পরিসংখ্যান বলছে, ঈদ-পরবর্তি ব্যবধানে বাজার ধীরে ধীরে স্বাভাবিক গতিতে ফিরছে। বিনিয়োগকারীদের উপস্থিতি বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে, যা সামগ্রিক বাজার পরিস্থিতির উন্নতির ইঙ্গিত বহন করছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ঈদ পরবর্তী দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬.২৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৩.৬৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯.৭১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪১টির দর বেড়েছে, ১০২টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬০৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১১১ কোটি ৩৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৪টির, কমেছে ৫৯টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১.১৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০৮.৭৯ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)