ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অতিরিক্ত তেল মজুদ থেকে বিরত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশের মানুষকে অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতিমধ্যেই সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
বুধবার (২৫ মার্চ) তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, সরকারের প্রথম এক মাসে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় উল্লেখযোগ্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, স্বল্প আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প চালু করা হয়েছে। প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি, কৃষকদের সরাসরি সার, বীজ ও ঋণ সহায়তা পৌঁছে দিতে স্মার্ট ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর পাশাপাশি মন্ত্রী উল্লেখ করেন, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করা হয়েছে এবং খাল খননসহ অন্যান্য বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি সাংবাদিকদের জানান, সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাও স্বাগত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি