ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মন্দার মাঝেও ভালো করছে ৯ ফার্মা কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের মুনাফা, নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) এবং নিট সম্পদ মূল্যে পতনমুখী ধারা দেখা গেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধ (জুলাই-ডিসেম্বর’২৫) সময়কালের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, খাতটির ৩৪টি কোম্পানির মধ্যে মাত্র ৯টি কোম্পানির আয়, ক্যাশ ফ্লো ও নিট সম্পদ—এই তিনটি সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দক্ষ ব্যবস্থাপনা, বিশেষ করে লজিস্টিক কার্যক্রমের উন্নয়ন এবং পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের ফলে কিছু কোম্পানির ক্যাশ ফ্লোতে দৃশ্যমান অগ্রগতি এসেছে, যা সামগ্রিক আর্থিক অবস্থাকে কিছুটা শক্তিশালী করেছে।
যে ৯টি কোম্পানি ধারাবাহিকভাবে আয়, ক্যাশ ফ্লো ও নিট সম্পদে প্রবৃদ্ধি ধরে রেখেছে, তাদের তথ্য নিচে তুলে ধরা হলো—
এসিআই: জুলাই-ডিসেম্বর’২৫ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬.১১ টাকা, ক্যাশ ফ্লো ১২.১৬ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ১২৮.৯৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫.৪৭ টাকা, ক্যাশ ফ্লো ৬.৮৫ টাকা এবং নিট সম্পদ মূল্য ১২৬.৩৭ টাকা।
এশিয়াটিক ল্যাবরেটরিজ: চলতি অর্থবছরের প্রথমার্ধে ইপিএস দাঁড়িয়েছে ২.৫৮ টাকা, ক্যাশ ফ্লো ৪.০১ টাকা এবং নিট সম্পদ মূল্য ৫৬.০৭ টাকা। আগের বছরে এ সময় ইপিএস ছিল ০.৯৬ টাকা, ক্যাশ ফ্লো ০.৮৭ টাকা এবং নিট সম্পদ মূল্য ৫৪.০৮ টাকা।
বিকন ফার্মা: প্রথম দুই প্রান্তিকে ইপিএস হয়েছে ৪.৭৩ টাকা, ক্যাশ ফ্লো ৬.৫৭ টাকা এবং নিট সম্পদ মূল্য ৩২.৩২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩.৪৭ টাকা, ক্যাশ ফ্লো ৬.৩৮ টাকা এবং নিট সম্পদ মূল্য ২৮.৮৬ টাকা।
ইবনে সিনা: জুলাই-ডিসেম্বর’২৫ সময়ে ইপিএস ১৫.২৭ টাকা, ক্যাশ ফ্লো ২৪.৫৮ টাকা এবং নিট সম্পদ মূল্য ১৩৪.৪১ টাকা হয়েছে। আগের বছরে ইপিএস ছিল ৯.৪৭ টাকা, ক্যাশ ফ্লো ১৭.২৫ টাকা এবং নিট সম্পদ মূল্য ১২৫.৬৯ টাকা।
নাভানা ফার্মা: চলতি সময়ে ইপিএস দাঁড়িয়েছে ৩.৩৫ টাকা, ক্যাশ ফ্লো ৮.১১ টাকা এবং নিট সম্পদ মূল্য ৪৮.৩২ টাকা। আগের বছরে এ সময় ইপিএস ছিল ২.২৫ টাকা, ক্যাশ ফ্লো ৩.১৬ টাকা এবং নিট সম্পদ মূল্য ৪৫.২৯ টাকা।
ওরিয়ন ইনফিউশন: প্রথমার্ধে ইপিএস হয়েছে ১.১৫ টাকা, ক্যাশ ফ্লো ১.৮৫ টাকা এবং নিট সম্পদ মূল্য ১৫.৯০ টাকা। আগের বছরে ইপিএস ছিল ১.০৩ টাকা, ক্যাশ ফ্লো ছিল মাইনাস ০.২১ টাকা এবং নিট সম্পদ মূল্য ১৫.৩৩ টাকা।
ফার্মা এইড: চলতি সময়ে ইপিএস দাঁড়িয়েছে ১৪.০৯ টাকা, ক্যাশ ফ্লো ১০.১১ টাকা এবং নিট সম্পদ মূল্য ১৪৯.৫৪ টাকা। আগের বছরে ইপিএস ছিল ১১.৩২ টাকা, ক্যাশ ফ্লো ৪.৯৩ টাকা এবং নিট সম্পদ মূল্য ১৩৮.৫৮ টাকা।
রেনেটা: জুলাই-ডিসেম্বর’২৫ সময়ে ইপিএস হয়েছে ১৩.৫৮ টাকা, ক্যাশ ফ্লো ১২.৮৭ টাকা এবং নিট সম্পদ মূল্য ৩১৩.৪৮ টাকা। আগের বছরে ইপিএস ছিল ১০.৮৩ টাকা, ক্যাশ ফ্লো ৩.৬০ টাকা এবং নিট সম্পদ মূল্য ৩০৫.৪৯ টাকা।
স্কয়ার ফার্মা: প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস ১৬.৫৬ টাকা, ক্যাশ ফ্লো ১৩.১৬ টাকা এবং নিট সম্পদ মূল্য ১৬২.৪১ টাকা হয়েছে। আগের বছরে ইপিএস ছিল ১৪.৩২ টাকা, ক্যাশ ফ্লো ৮.২৮ টাকা এবং নিট সম্পদ মূল্য ১৫৭.৮৮ টাকা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)