ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
জাইমা রহমানের শৈশবের ক্রীড়া প্রতিভা নিয়ে সাবেক কোচের স্মৃতিচারণ
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার জাইমা রহমানের শৈশবের ক্রীড়া প্রতিভা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যের জনপ্রিয় ক্লাব চেলসি এফসি-এর বয়সভিত্তিক দলে তার খেলার সুযোগ পাওয়া নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছিল। পরবর্তীতে প্রতিমন্ত্রী তার অবস্থান পরিষ্কার করলেও জাইমা রহমানের ক্রীড়া দক্ষতা নিয়ে কৌতূহল কাটেনি জনমনে।
এই প্রেক্ষাপটে জাইমা রহমানের শৈশবের ক্রীড়া নৈপুণ্য নিয়ে স্মৃতিচারণ করেছেন তার সাবেক কোচ মোহাম্মদ হাকিম।
সোমবার (২৩ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জাইমার অসাধারণ অ্যাথলেটিক সামর্থ্যের কথা তুলে ধরেন।
কোচ হাকিম জানান, জাইমা যখন ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে পড়তেন, তখন তিনি তার কোচ ছিলেন। তিনি লেখেন, "জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়—এটি অনেক দিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড়—সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল। সে ছিল স্বাভাবিক প্রতিভাবান এবং দুর্দান্ত অ্যাথলেটিক।"
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, "আমি আজও স্পষ্টভাবে মনে করতে পারি—সে সাঁতারে ছিল সেরা, আর দৌড়ে ছেলেদেরও পেছনে ফেলে সামনে এগিয়ে যেত। তার সেই আত্মবিশ্বাস, পরিশ্রম এবং জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। তাই সে যদি বলে থাকে যে সে সত্যিই চেলসি উইমেন টিমে খেলার আমন্ত্রণ পেয়েছিল—তাতে আমি একদমই অবাক হবো না। তার প্রতিভা ও সামর্থ্য সেই পর্যায়েরই।"
উল্লেখ্য, জাইমা রহমান বর্তমানে পেশায় একজন সফল ব্যারিস্টার। তবে এর পাশাপাশি তিনি নারীর ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে