ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
মধ্যপ্রাচ্য সংকটে আজ ঢাকায় ২৬ ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে। গত ২০ দিনে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে মোট ৬১৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) নতুন করে ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাই দুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে। মূলত গন্তব্য দেশগুলোর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় এয়ারলাইনসগুলো তাদের কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশগুলো আকাশপথ বন্ধ করার পর থেকেই সংকটের শুরু। প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। ধারাবাহিকভাবে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি ফ্লাইট বাতিল হয়ে আসছে। ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ২৬টির বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে, যার ফলে মোট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪টিতে।
জানা গেছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা পুরোপুরি বা আংশিক বন্ধ রেখেছে। এই দেশগুলো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের যাতায়াতের প্রধান রুট। বিশেষ করে দুবাই, কাতার ও কুয়েতগামী যাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় ভোগান্তির মাত্রা আরও তীব্র হয়েছে।
ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী, বিশেষ করে প্রবাসগামী কর্মীরা। অনেকেই বিমানবন্দরে এসে শেষ মুহূর্তে বাতিলের খবর পেয়ে ফিরে যাচ্ছেন। এতে কর্মস্থলে যোগদান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিক চাপও বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি