ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
সৌদিতে নিহত বাংলাদেশি মামুনের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
বুধবার (১৮ মার্চ) এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করা হয় এবং পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দেওয়া হয়।
শোকবার্তায় উল্লেখ করা হয়, গত ৮ মার্চ সৌদি আরবের আলখারজ এলাকায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর দগ্ধ হন মামুন। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটির বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তার পিতা শহিদুল ইসলাম।
মন্ত্রী আরও জানান, দুর্ঘটনার পর থেকেই রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা নিহতের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিধি অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)