ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
ঈদের ছুটিতেও গুলশানের বাসভবন থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির মধ্যেও প্রশাসনিক কার্যক্রমে বিরতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবন থেকেই তিনি সরকারি জরুরি কাজ সম্পন্ন করছেন এবং বিভিন্ন খাতের পরিস্থিতি তদারকি করছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী নিজ বাসভবনে অবস্থান করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট নিচ্ছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি যাচাই করছেন তিনি।
এছাড়া, সিটি করপোরেশন এলাকাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মেয়র ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।
ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি বলে জানিয়েছেন আতিকুর রহমান।
উল্লেখ্য, এর আগের দিন সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে দায়িত্ব পালন করেন। তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)