ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
চলন্ত ট্রেন লাইনচ্যুত, ছাদ থেকে পড়ে আহত অনেকে
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সান্তাহার এলাকায় ভয়াবহ রেল দুর্ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে সান্তাহার জংশন ছাড়ার কিছুক্ষণ পরই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৯টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনের ছাদে থাকা কয়েকজন যাত্রী নিচে পড়ে আহত হয়েছেন। ট্রেনটিতে বিপুল সংখ্যক যাত্রী থাকায় হতাহতের সংখ্যা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি দুপুরের দিকে সান্তাহার স্টেশনে থামার পর পুনরায় যাত্রা শুরু করে। কিছু দূর এগোতেই হঠাৎ লাইনচ্যুতির ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ছাদ থেকে পড়ে কয়েকজন আহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তিনি জানান, বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)