ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাকাত বোর্ড পুনর্গঠনে আলেম-অর্থনীতিবিদদের নিয়ে নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক: দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাকাত বোর্ড পুনর্গঠন এবং এ সংক্রান্ত নীতিমালা পর্যালোচনার জন্য আলেম-ওলামা ও ইসলামী অর্থনীতিবিদদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ সংশ্লিষ্টরা।
জানা গেছে, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই কমিটিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়কে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে এই কমিটি জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে সুপারিশ প্রস্তুত করে প্রধানমন্ত্রীর কাছে জমা দেবে।
বৈঠকে উপস্থিত ব্যক্তিরা দেশের দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থাপনার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। তারা মনে করেন, পরিকল্পিত ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জাকাত তহবিল দরিদ্র মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। সেই বক্তব্যের ধারাবাহিকতায় সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার