ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নৌ পুলিশের প্রধানসহ ৫ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
নিজস্ব প্রতিবেদক: পুলিশ প্রশাসনে বড় ধরনের সংস্কার বা রদবদলের অংশ হিসেবে একযোগে পাঁচজন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই তালিকায় রয়েছেন নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পুলিশের বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এই আদেশগুলোতে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে এসব উচ্চপদস্থ কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে নৌ-পুলিশের শীর্ষ কর্মকর্তা কুসুম দেওয়ান ছাড়াও রয়েছেন আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী। এই শীর্ষ কর্মকর্তাদের একযোগে বিদায় করার বিষয়টি বর্তমানে পুলিশ সদরদপ্তরসহ প্রশাসনের উচ্চমহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা যায়, অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ আগে থেকেই ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয় ন্যস্ত আছেন’। অন্যদিকে, মো. মাসুদুর রহমান মিয়া ‘পুলিশ অধিদপ্তর ঢাকায় (টিআরপদে)’ নিয়োজিত ছিলেন। এছাড়া তওফিক মাহবুব চৌধুরী ‘সারদা রাজশাহীতে অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করছেন’। সরকারি এই নির্দেশনার পর তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ