ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা কক্সবাজারে পৌঁছেছেন।
রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। এ সময় বিমানবন্দর এলাকায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
এরপর মন্ত্রী সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছান, যেখানে জেলা পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া জানিয়েছেন, সরকারি সফরে তিনি আগামীকাল ৯ মার্চ দুপুর পর্যন্ত কক্সবাজারে থাকবেন।
আজ সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ৮টার দিকে নিজ বাসভবনে পৌঁছে রাত্রিযাপন করবেন।
পরদিন (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করবেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এদিন বিকেলে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা