ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ, তদন্তে সিআইডি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারীকে তার পদ থেকে অপসারণ করেছে সরকার। অপসারণের মাত্র এক ঘণ্টার ব্যবধানে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (৮ মার্চ) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াসার সদ্য অপসারিত এমডি আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অনুসন্ধান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আগে থেকেই তৈরি করা একটি পদত্যাগপত্রে আব্দুস সালাম ব্যাপারীর স্বাক্ষর নেওয়া হয়। এর মাধ্যমেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়া সম্পর্কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সবিস্তারে অবগত রয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)