ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষত বন্দর ব্যবস্থাপনা ও বৃহৎ অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে পাশে দাঁড়াতে চায় সুইজারল্যান্ড। দুই দেশের মধ্যে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং অত্যাধুনিক প্রযুক্তি বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরিতে সরকার অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছে। রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
বৈঠকে দেশের উন্নয়ন প্রেক্ষাপট তুলে ধরে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে দ্রুত অগ্রসর হচ্ছে। এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ‘অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বন্দর ব্যবস্থাপনা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে দুই দেশ (বাংলাদেশ-সুইজারল্যান্ড) একসঙ্গে কাজ করবে।’ মূলত বাংলাদেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে সুইস প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয় এ আলোচনায়।
সাক্ষাৎকারের শুরুতেই রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি সমর্থন ও শুভকামনা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার করা হবে।’ রাষ্ট্রদূত মনে করেন, অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করলে উভয় দেশই লাভবান হবে। বিশেষ করে বাংলাদেশের কৌশলগত উন্নয়ন প্রকল্পগুলোতে সুইস বিনিয়োগের বড় সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনায় সুইজারল্যান্ডের পক্ষ থেকে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা, প্রযুক্তি খাত এবং বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করা হয়। উভয় পক্ষই একমত হন যে, নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক