ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে নামছে মোবাইল কোর্ট
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক তেলের পরিমাণ নির্ধারণ করে দিলেও অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, অবৈধ মজুত এবং তেল পাচারের মতো অভিযোগ পাওয়া যাচ্ছে।
এই প্রেক্ষাপটে জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধ, অতিরিক্ত মূল্যে বিক্রি রোধ এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসকদের (ডিসি) নিজ নিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ