ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
২৪ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন বন্ধের আজ শেষ দিন
২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ষষ্ঠ পর্যায়ে ভর্তি নেবে জিএসটি জিএসটি গুচ্ছভূক্ত ২৪ বিশ্ববিদ্যালয়।
এর আগে মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আজ সোমবারের (২ ডিসেম্বর) মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ পর্যায়ের ভর্তি (প্রাথমিক ও চূড়ান্ত) প্রক্রিয়ার পূর্বে যে কোন প্রকার মাইগ্রেশন (বিষয়/বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন) বন্ধ করতে চাইলে অবশ্যই ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিটের আগে মাইগ্রেশন বন্ধ করতে হবে।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, Stop All Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভূক্ত অন্য কোন বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। এছাড়া Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে।
এর আগে পঞ্চম পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি গত ২৩ নভেম্বর রাতের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছিল। জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে প্রাথমিক ভর্তির টাকা দিয়ে পরে মূল কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ