ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত, ফিরেছে আস্থা
ডুয়া ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের বরিশাল ও ঝালকাঠি শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন, ব্যাংকের ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন শরীফ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সাময়িক সংকট কাটিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে এখন পূর্বের মত স্বাভাবিক ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। তিনি সকলকে এই ব্যাংকের সাথে থাকার অনুরোধ করেন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী ব্যাংকের সেবার মান আরও বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন সেবার মান ভালো হলে গ্রাহকগণের আস্থা দ্রুতই ফিরে আসবে।
বরিশাল শাখার সম্মানিত গ্রাহক ড. হাবিবুর রহমান ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করে বলেন যে, এই ব্যাংকে তার প্রায় সাত কোটি টাকার ক্যাশ ওয়াকফ হিসাব রয়েছে। একই অভিমত ব্যক্ত করেন ব্যাংকের সম্মানিত গ্রাহক প্রফেসর আব্দুর রব এবং তিনি শরীআহভিত্তিক ব্যাংকিং এর সুফল তুলে ধরেন। ঝালকাঠি শাখার গ্রাহক নিজামউদ্দীন, পরিচালক (অব:), ইসলামিক ফাউন্ডেশন উল্লেখ করেন যে, নেতিবাচক প্রচারণার কারণে গ্রাহকগণ সাময়িকভাবে কিছুটা আতঙ্কগ্রস্ত হয়েছিল। তবে গ্রাহকদের মাঝে আস্থা আবার ফিরতে শুরু করেছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মাহফুজ খান শুরু থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে ব্যাংকিং করছেন উল্লেখ করেন। তিনি এই ব্যাংকের প্রতি তার পূর্ণ আস্থা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং স্বাভাবিক লেনদেন যাতে ব্যাংকটি সবসময় করতে পারে সেজন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি আশ্বস্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ