ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
'ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে দেশের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে'
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সততা বজায় রাখা এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে দেশের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, অনৈতিক চর্চা পরিহার না করলে উন্নয়ন কার্যক্রম টেকসই হবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের নতুন যোগদান করা ৩২ কর্মকর্তার সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা সরাসরি দায়িত্বে যুক্ত হবেন। রাষ্ট্র তাদের প্রকৌশলী হিসেবে প্রস্তুত করেছে—এই দায়িত্ববোধ সবসময় মনে রাখতে হবে। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকলেও তরুণ কর্মকর্তারা চাইলে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অপচয় কমাতে সচেষ্ট থাকতে হবে এবং সব ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখতে হবে। অবকাঠামোগত উন্নয়ন ও সঠিক ব্যয় নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তাই নতুন কর্মকর্তাদের সততা ও আন্তরিকতাই এখানে সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মের কর্মকর্তাদের ওপরই বেশি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, একটি সড়ক বন্ধ থাকলে অসংখ্য মানুষের ভোগান্তি বাড়ে। তাই চলাচল নির্বিঘ্ন রাখা, নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং নিরাপদ অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা তাদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান তিনি।
সাত দিনের এই ইনডাকশন প্রশিক্ষণে প্রশাসনিক কাঠামো, প্রকল্প ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, আর্থিক শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে নবীন কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত ঘোষণা করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়