ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টাতে ৭ দিনের আল্টিমেটাম
ডুয়া নিউজ : এবার রংপুরের বেগম রোকেয়া (বেরোবি) বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টানোর দাবিতে আল্টিমেটাম দিয়েছেণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহালের দাবিতে এই আল্টিমেটাম দিলেন শিক্ষার্থীরা। আগামী ৭ কর্মদিবসের মধ্যে দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলী এবং শামসুর রহমান সুমন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে২০০৮ সালে রংপুরের মানুষের দীর্ঘদিনের সংগ্রামের ফলস্বরূপ 'রংপুর বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’ নামকরণ করা হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের নির্বাচনি ইশতেহারা বাস্তবায়ন ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখওয়াত হোসেনের নামটি ব্যবহার করে। যার কোনো যৌক্তিকতা সেসময় ছিল না। বরং বেগম রোকেয়া নামে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় রংপুরে স্থাপন করা যেত।
এ সময় আরও জানানো হয়, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকার রংপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও রংপুরবাসী আন্দোলন করার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। প্রতিষ্ঠার পর ২০১৮ সালের মধ্যে ৮টি অনুষদ এবং ৪৪টি ডিপার্টমেন্ট থাকার কথা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
শিক্ষার্থীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ১৬ বছর পরেও আবাসন এবং পরিবহন সংকট তীব্র রয়েছে। তাদের দাবি, যে সরকার আবু সাঈদের প্রাণ কেড়ে নিয়েছে, সেই সরকারের কোনো চিহ্ন বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। তারা নাম পুনর্বহাল করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ, স্বারকলিপি প্রদান, মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এই দাবির পক্ষে রয়েছে। তাই, আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল না হলে, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শাটডাউন করার হুমকি দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)