ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হলেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদলের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে নিয়োগ পেলেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। এর আগে তিনি সড়ক, রেল ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পিএস হিসেবে তার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, "জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।"
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ১৮ আগস্ট মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
এর আগে উপদেষ্টাদের পছন্দের ভিত্তিতে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে একান্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে উল্লেখ ছিল, উপদেষ্টা যত দিন দায়িত্বে থাকবেন কিংবা পিএস হিসেবে কাউকে রাখতে আগ্রহ প্রকাশ করবেন, তত দিন সংশ্লিষ্ট কর্মকর্তা ওই পদে বহাল থাকবেন।
তবে প্রশাসনিক জটিলতার কারণে আট মাসের মধ্যেই মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়। নতুন আদেশে আবারও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরে এলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা