ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আমাদের মূল লক্ষ্য জনগণের প্রতিশ্রুতি রক্ষা করা: সিইসি
নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দায়ে পূর্বসূরি দুই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বর্তমানে কারাগারে থাকলেও বর্তমান কমিশন কোনো চাপে নেই এবং নির্ভীকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “আমরা জাতির কাছে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই লক্ষ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে দায়িত্ব পালন করছি।”
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে, বিগত দুই সিইসি সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় বর্তমানে কারাগারে আছেন, এমন প্রেক্ষাপটে বর্তমান কমিশনের ওপর কোনো মনস্তাত্ত্বিক চাপ কাজ করছে কি না। জবাবে সিইসি বলেন, “আমরা আইনের বাইরে কিছু করছি না। আমাদের মূল লক্ষ্য হলো জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা। আমরা যে ‘কমিটমেন্ট’ দিয়েছি, সেখানেই আমাদের পূর্ণ মনোযোগ রয়েছে। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই।”
সিইসি নাসির উদ্দিন আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ভোটের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, “নির্বাচনী প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। প্রার্থী বা তাদের এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ এবং গণনা সম্পন্ন করা হবে। গণনা শেষে তাৎক্ষণিকভাবে কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে।”
নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সিইসি জানান, এবারের ভোট পর্যবেক্ষণে ৪৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি উপস্থিত থাকছেন। প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের মধ্যে কেবল ইউরোপীয় ইউনিয়ন থেকেই থাকছেন ২২০ জন। এছাড়া ১৬০ জনের বেশি আন্তর্জাতিক সাংবাদিক ভোট কভার করবেন। দেশে ৮১টি নিবন্ধিত সংস্থার ৪৫ হাজারেরও বেশি পর্যবেক্ষক এবং ৬০ হাজার সাংবাদিককে স্বীকৃতি দেওয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
লিঙ্গ, বয়স বা ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের সকল ভোটারকে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র