ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ত্রয়োদশ নির্বাচনে প্রবাসী ভোট, দেশে ফিরল লাখো ব্যালট
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের পাঠানো বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসীদের পাঠানো তিন লাখের বেশি ব্যালট ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্র জানায়, সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটাররা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯টি ব্যালট।
ইসি’র হিসাবে দেখা গেছে, পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন প্রবাসী। এর মধ্যে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন তাদের ভোট দেওয়া ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন, যার মধ্য থেকে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
এ ছাড়া রিটার্নিং কর্মকর্তাদের কাছে সরাসরি পাঠানো হয়েছে ৪১ হাজার ১৭৮টি পোস্টাল ভোট, যা যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণের আওতায় রয়েছে বলে জানিয়েছে কমিশন।
অন্যদিকে, দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম চলছে। ইসি জানায়, অভ্যন্তরীণ ভোটারদের কাছে ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট পাঠানো হয়েছে।
এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান করেছেন ৯৬ হাজার ৬৩২ জন এবং পোস্ট অফিসে জমা দিয়েছেন ১ লাখ ৪ হাজার ১৬৫ জন ভোটার। এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫টি ব্যালট।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু