ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
রমজানে সুলভ মূল্যে মাংস-দুধ-ডিম বিক্রির বড় সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি দিতে সাশ্রয়ী মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসজুড়ে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত (ড্রেসড) মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম মাত্র ৮ টাকা দরে বিক্রি করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রমজান কেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
উপদেষ্টা ফরিদা আখতার গত বছরের অভিজ্ঞতার আলোকে চলতি বছর পণ্য বিক্রির পরিধি ও স্থানের সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যে এবার রাজধানীর ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, "রোজাদারদের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। এরই মধ্যে আমরা সংশ্লিষ্ট অংশীজন ও সরবরাহকারীদের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন যে, গতবারের চেয়ে এবার আরও বেশি স্থানে এবং সুশৃঙ্খলভাবে এসব পণ্য সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।"
বিগত বছরগুলোতেও সরকার রমজান উপলক্ষে এমন ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করেছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে। এবারের বড় পরিসরের এই উদ্যোগ বাজার নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা