ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
একই আসনের অন্য প্রার্থির প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
নিজস্ব প্রতিবেদক: দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) এই রিট আবেদনটি দায়ের করেন একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রিট আবেদনে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার আবেদন জানানো হয়েছে। রিটকারীর পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এবং অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা গণমাধ্যমকে জানান, দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও এবং তথ্যাদি গোপন করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে এই রিট করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) থেকে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে কমিশনের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং কাইয়ুমের অযোগ্যতার বিষয়গুলো সামনে এনে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ ইসলাম।
ঢাকা-১১ আসনে এই আইনি চ্যালেঞ্জ নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। এখন আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ড. এম এ কাইয়ুমের নির্বাচনি ভাগ্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা