ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
যেসব জায়গায় হর্ণ বাজালে হতে পারে ৩ মাসের জেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি উদ্যোগে রাজধানীর গুরুত্বপূর্ণ অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটার এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই এলাকা ভেতরে হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এমন অপরাধে ব্যক্তি সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে সচিবালয় এলাকায় শব্দদূষণ আইন কার্যকর হবে। এতে সচিবালয়ের অভ্যন্তরীণ রাস্তা, চারপাশের রাস্তা ও পার্কিং এলাকা অন্তর্ভুক্ত থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানে ডিএমপি ট্রাফিক বিভাগ প্রধান ভূমিকা পালন করবে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ ভ্রাম্যমান আদালত ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সরকারি ও বেসরকারি গাড়িচালকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, নীরব এলাকায় শব্দদূষণ রোধে হর্ন ব্যবহার এড়াতে। এতে শহরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা