ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ভোটার সচেতনতায় টিভিসি আনছে দুর্নীতি দমন কমিশন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা জোরদার করতে টেলিভিশনভিত্তিক প্রচারণায় নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টিভি বিজ্ঞাপন ও টিভি স্ক্রলের মাধ্যমে তিনটি বার্তামূলক স্লোগান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
দুদক বলছে, এই প্রচারণার মূল লক্ষ্য হলো ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ে উৎসাহিত করা, যাতে নির্বাচনের মধ্য দিয়ে দেশে সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের ভিত্তি আরও মজবুত হয়।
সংস্থাটির মতে, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় শক্তি হলো সচেতন ও দায়িত্বশীল ভোটার। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তারাই ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করতে পারে এবং দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করতে সক্ষম।
এই জনসচেতনতামূলক উদ্যোগের আওতায় টেলিভিশনে যে তিনটি স্লোগান প্রচার করা হবে, সেগুলোতে ভোটের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্লোগানগুলো হলো— দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন। দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট। সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের মধ্যে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করাই এই প্রচারণার মূল উদ্দেশ্য।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা