ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
প্রবাসী ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসীদের ভোটগ্রহণ ব্যবস্থায় কারচুপির কোনো সুযোগ রাখা হয়নি। ভোট প্রদানের প্রতিটি ধাপে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা সরাসরি দায়িত্ব পালন করবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসী ভোটারদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। এ কারণে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। ভোটকেন্দ্রে কেবল প্রিজাইডিং অফিসার কলম বহন করতে পারবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পেনসিল ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, ভোট চলাকালীন প্রতিটি সংসদীয় আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশন বিশেষভাবে নজরদারি করছে। ভোট কেনাবেচা ঠেকাতে একাধিক বৈঠক হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে।
নির্বাচন পরিচালনায় যুক্ত কর্মকর্তাদের উদ্দেশে ইসি বলেন, কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ করা যাবে না। পাশাপাশি অপতথ্য ও গুজব মোকাবিলায় দ্রুত সত্য ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া বয়স্ক, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান ইসি। ভোটের স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি জেলা ও সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে ইসি সানাউল্লাহ বলেন, সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন কোনো ছাড় দেবে না। বড় দল বা ছোট দল এমন কোনো বিভাজন নেই, সবাই আইনের চোখে সমান। নির্দেশনা অমান্য করে কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শেষ বক্তব্যে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দৃঢ় অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। যেখানে অনিয়ম হবে, সেখানে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা