ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
বাণিজ্য মেলা ২০২৬: রপ্তানি ও বিক্রিতে রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৬) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী মেলায় সম্ভাব্য রপ্তানি আদেশ দাঁড়িয়েছে ২২৪ কোটি ২৬ লাখ টাকার (১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার) এবং স্থানীয় বিক্রির পরিমাণ প্রায় ৩৯৩ কোটি টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবারের মেলায় ইলেকট্রনিক্স, বহুমুখী পাট পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্পসহ বিভিন্ন খাতে আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ভারত ও তুরস্কের মতো দেশগুলো থেকে বড় অর্ডার এসেছে। ডিআইটিএফ-২০২৫-এর তুলনায় বিক্রয়মূল্য ৩.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মেলায় অংশ নিয়েছে বাংলাদেশসহ ৭টি দেশের ৩২৯টি প্রতিষ্ঠান। বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার অংশীদারিত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। মেলা প্রাঙ্গণে পোশাক, চামড়াজাত পণ্য, প্লাস্টিক ও ফার্নিচারসহ ক্ষুদ্র ও ভারী শিল্পের পণ্য প্রদর্শিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে স্থাপত্য শৈলী, পণ্য প্রদর্শন এবং সেবার মানের ভিত্তিতে ৪০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে পুরস্কৃত করা হয়। এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান এবং ইপিবি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ডিআইটিএফ-২০২৬-এর মাধ্যমে প্রাপ্ত রপ্তানি আদেশ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া স্থানীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের পথও সুগম হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা