ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ওমানে ফের চালু হচ্ছে বাংলাদেশি কর্মীদের ভিসা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের স্থবিরতার পর প্রবাসী শ্রমবাজারে বড় সুখবর এলো বাংলাদেশিদের জন্য। আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশি কর্মীদের জন্য ওমান নতুন করে ওয়ার্ক ভিসা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলীবাওয়াইন সালিম আল-বুসাইদি। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আলোচনায় ড. আসিফ নজরুল ওমানে অবস্থানরত অনিয়মিত ও নথিহীন বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধ করার উদ্যোগ নেওয়ায় ওমান সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানান।
একই সঙ্গে অদক্ষ ও আধা দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে চলমান ওয়ার্ক ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ করেন তিনি।
জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, ২০২৩ সাল থেকে দেশটিতে অবস্থানরত অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দিতে গিয়ে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের নতুন ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশিদের জন্য আগামী দুই মাসের মধ্যেই ওয়ার্ক ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
বৈঠকে ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, আইনি সংস্কার, বিদেশে যাওয়ার আগে কর্মীদের দক্ষতা যাচাই এবং প্রাক্-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে ভাষা, সংস্কৃতি ও আইন বিষয়ে প্রস্তুতির ওপর সরকারের গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তাব দেন তিনি। শ্রম সহযোগিতা আরও জোরদার করতে এরই মধ্যে চূড়ান্ত হওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের আহ্বানও জানান বাংলাদেশের উপদেষ্টা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা