ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
‘ভোট বানচালের ক্ষমতা কারও নেই, জঙ্গিরা এখন পলাতক’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা বা ষড়যন্ত্রের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ৫ আগস্টের পর দেশের জঙ্গি ও সন্ত্রাসী চক্র কার্যত ভেঙে পড়েছে এবং তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। এসব জঙ্গি ও ফ্যাসিস্টদের বাংলাদেশে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো বাহিনীতেই দুর্নীতি বা তদবিরের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়নি। দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে দেয় এবং জনগণের আস্থা নষ্ট করে। কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ কিংবা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙে না রাষ্ট্রের ভিত্তিকেও নড়বড়ে করে তোলে। কারারক্ষীরা কোনো গোষ্ঠীর রক্ষক নয়; তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতনপ্রাপ্ত রাষ্ট্রের কর্মচারী। জনকল্যাণই তাদের একমাত্র দায়িত্ব।
নবীন কারারক্ষীদের উদ্দেশে তিনি বলেন, আজ তারা যে পেশাগত জীবনে প্রবেশ করছেন, তা যেমন সম্মানজনক, তেমনি দায়িত্বপূর্ণ ও চ্যালেঞ্জে ভরা। দীর্ঘদিনের কঠোর শারীরিক, মানসিক ও একাডেমিক প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের প্রস্তুত করেছেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, রাষ্ট্র ও সমাজের জন্যও তাৎপর্যপূর্ণ।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কারাগার একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এটি দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। বিচার ব্যবস্থার মাধ্যমে কারাবন্দিদের নিরাপদ আটক, অপরাধ দমন, অপরাধীর সংশোধন এবং সামাজিক পুনর্বাসনে কারা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দিদের মৌলিক মানবাধিকার রক্ষা করে সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়াই রাষ্ট্রের দায়িত্ব, যেখানে প্রশিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অপরিহার্য।
দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কারা প্রশাসন গড়ে তুলতে নবীন কারারক্ষীরা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা