ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ব্যাংক শিগগিরই শরীয়াভিত্তিক ঋণ প্রদান শুরু করতে যাচ্ছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তিনি জানান, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু হবে।’
উপদেষ্টা আরও জানান, আজ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনায় এ বিষয়টি চূড়ান্ত হয়েছে। পরিচালকের কথামতো, চলতি মাসের মধ্যে কার্যক্রমটি আরম্ভ করা সম্ভব হবে।
পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল শায়খ আহমদুল্লাহকে ধন্যবাদও জানিয়েছেন। তিনি লিখেছেন, এই পদক্ষেপ নেওয়ার প্রেরণা আমাদেরকে দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ ভাই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু