ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
নির্বাচন পরবর্তী প্রধান উপদেষ্টার কর্মপরিকল্পনা জানাল প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে এই সফরে অংশ নেবেন।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, জাপান সফরে প্রধান উপদেষ্টা বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায় অংশ নেবেন এবং দুই দেশের মধ্যে সমন্বয় বাড়াবেন।
এর আগে সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। বৈঠকে আকি আবে নির্বাচন পরবর্তী বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়ে তিনটি মূল ক্ষেত্রের ওপর আলোকপাত করার অনুরোধ জানান।
উপপ্রেস সচিব জানান, অধ্যাপক ইউনূস ডিজিটাল হেলথ কেয়ার, নারী ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সহায়তা এবং প্রবাসীদের পরিবারের খোঁজখবর রাখার জন্য ডিজিটাল সিস্টেমের প্রসার নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম এবং ‘তিন শূন্য’ উদ্যোগকে তিনি অগ্রাধিকার দেবেন।
প্রধান উপদেষ্টা জাপান সফরে ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। ফাউন্ডেশনটি সমুদ্রসম্পদ, ব্লু-ইকোনমি এবং অন্যান্য গবেষণায় বিশেষ খ্যাতি অর্জন করেছে। অধ্যাপক ইউনূস সফরে এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু