ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার আমি: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন, গত ১৬ মাসে তিনি বাংলাদেশে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। একই সঙ্গে তিনি এ ধরনের হামলার পেছনে রাজনৈতিক এজেন্ডার প্রভাবও উল্লেখ করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে এসব কথা বলেন ড. আসিফ নজরুল।
ড. আসিফ জানান, বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার আমার ওপর হয়েছে। প্রথম চার মাসে শুধু চারটি ডেডিকেটেড ভিডিও আমার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
তিনি আরও বলেন, আমি ১৫ বছর পাকিস্তানের দালাল ছিলাম, হঠাৎ করে ভারতের দালাল হয়ে গেছি। আমেরিকায় আমার বাড়ি আছে, পরিবারও সেখানেই। যারা এই মিথ্যা প্রচার করেছে, তাদের কেউ কি জিজ্ঞাসা করেছে?
জুলাইয়ের মামলার জামিন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে যত জামিন হয়েছে, তার ৯০ শতাংশ হাইকোর্ট থেকে এসেছে। হাইকোর্টের বিচারকের দেওয়া জামিনের ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, সেটা বিচারকের দায়িত্ব। আইনমন্ত্রী এখানে কোনো কাজ করতে পারেন না।
উপদেষ্টা বলেন, হাইকোর্টের বিচারক যদি অন্যায়ভাবে জামিন দেন, তাহলে সেই দায়িত্ব প্রধান বিচারপতির। কিন্তু সব দায় আমাকে চাপানো হচ্ছে। যারা দায়িত্বে, তাদের সম্পর্কে প্রশ্ন করা উচিত।
তিনি রাজনৈতিক উদ্দেশ্যে সাইবার হামলার তত্ত্বও তুলে ধরেন। তিনি বলেন, আমার নাম ব্যবহার করে লোকজন ভিউ এবং মনিটাইজেশন পায়। এছাড়া, বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয় যখন আমাকে দুর্বল করা হয়।
ড. আসিফ নজরুল সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন, আমাদের ইসলাম ধর্মে সবচেয়ে বড় গুণ হলো আত্মসমালোচনা। যদি আমরা নিজেদের সীমাবদ্ধতা ও শক্তিমত্তা বুঝে কাজ করি, তবে ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হওয়া সম্ভব।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা