ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ব্যাংক শেয়ারের নেতৃত্বে শেয়ারবাজারে চাঙাভাব
নিজস্ব প্রতিবেদক ; বিদায়ী সপ্তাহের শেষ ও বছরের প্রথম কর্মদিবসের মত আজও (০৪ জানুয়ারি, ২০২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে। বাজারের এই উত্থানে নেতৃত্ব দিয়েছে তালিকাভুক্ত ব্যাংক খাত। ডিএসইর সূচকে সর্বোচ্চ পয়েন্ট যোগ করা শীর্ষ ১০টিই ছিল ব্যাংক। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচক উত্থানে নেতৃত্ব দেয়া ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ন্যশনাল ব্যাংক। এই ১০ ব্যাংক আজ ডিএসইর সূচকে প্রায় ৫৩ পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচকে ১৯ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৫০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৩ টাকা ৪০ পয়সা থেকে ৩৬ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৩ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে ৯ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা প্রায় ২.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬ টাকা ৮০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৪ টাকা ৫০ পয়সা থেকে ৬৭ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৭ কোটি ১৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে পূবালী ব্যাংক। আজ ডিএসইর সূচকে প্রায় ৮ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ৩০ পযসা বা প্রায় ৭.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৫০ পয়সায়। আর শেয়ারটির দর ৩২ টাকা থেকে ৩৬ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য ব্যাংকগুলোর মধে- প্রাইম ব্যাংক ৩ পয়েন্টের বেশি, সিটি ব্যাংক প্রায় ৩ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক প্রায় ২ পয়েন্ট, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ২ পয়েন্টের বেশি সাউথইস্ট ব্যাংক ২ পয়েন্টের বেশি এবং ন্যাশনাল ব্যাংক প্রায় ২ পয়েন্ট যোগ করেছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট