ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই মেলার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকালে এই মেলা উদ্বোধন করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিরেক্টর ফর পাবলিক এনগেইজমেন্ট মি. স্কট হার্টম্যান এবং দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে এবং উপকৃত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক স্থাপন এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই মেলায় যুক্তরাষ্ট্রের ১৪টি বিশ্ববিদ্যালয়ের স্টল স্থান পায়। এসব স্টলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্কলারশিপসহ বিভিন্ন তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রদান করেন। এছাড়া, মেলা উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া ও বৃত্তি সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)