ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
হাসনাত আব্দুল্লাহ
‘কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, আর বিপ্লবীরা জেলে’
ডুয়া নিউজ: এবার দেশের আমলা ও মিডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদেরকে সরানো যায়নি। তিনি আরও বলেন, কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর।
আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
এক প্রতিবেদনের ছবি শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়! বুঝতেছেন ব্যাপারটা?’
হাসনাত লেখেন, ‘দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখবো খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভিতর। শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক।’
এর আগে গণমাধ্যমের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ লিখেছিলেন, ‘বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলারা দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে—আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠেপড়ে লেগেছে।’
ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমরা যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন—আমাদের এই দায়িত্ব কে দিয়েছে? যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিলো, জুলুম কায়েম হয়েছিলো, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদেরকে বলবো—আপনারা ফ্যাসিবাদের ডিকটা মুখ থেকে সড়ান। এই বিপ্লবকে হোমাসা(!) করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন