ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
হাদির জানাজায় অংশ নিতে শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা ঢাবির
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আগামীকাল শনিবার দুপুর ১২:০০ টায় স্মৃতি চিরন্তন চত্বর থেকে সংসদ ভবনের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শরিফ ওসমান হাদীর মৃত্যুতে ১দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে। এ উপলক্ষ্যে আগামীকাল শনিবার উপাচার্য ভবনসহ সকল হল/হোস্টেল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এতে আরও বলা হয়, মরহুম শরিফ ওসমান হাদীর জানাজার নামাজ আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শনিবার দুপুর ১২:০০ টায় স্মৃতি চিরন্তন চত্বর থেকে সংসদ ভবনের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা