ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন ৪ লাখ ছাড়ল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন চার লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, এখন পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন মোট ৪ লাখ ৬ হাজার ১৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮০ হাজার ১০০ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৫২ জন। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনকারীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে ইসি।
সোমবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে হালনাগাদ তথ্য থেকে এ সংখ্যা জানা গেছে।
এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, লিবিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপে নিবন্ধন করছেন।
ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোট প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)